বারুয়াখালী ডট কম নামে সামাজিক প্লাটফরমটি গঠিত হয় ১৮ এপ্রিল ২০১৩। একটি ওয়েব পোর্টাল এবং ফেসবুক পেইজের মাধ্যমে এ অঞ্চলের নানাবিধ কার্যক্রম তুলে ধরতে এ প্লাটফরমটি গঠন করা হয়। আমাদের প্রথম শ্লোগান ছিল- কানেকটিং বারুয়াখালী টু দ্যা ওয়ার্ল্ড। ওই সময়ে সবার হাতে হাতে ফোন এবং শক্ত ইন্টারনেট ছিলনা কিন্তু দেশি এবং প্রবাসী সবাইকে কানেক্ট করবার একটি প্রবল প্রত্যয় নিয়ে সকলের খোলা কলম হিসেবে বারুয়াখালী ডট কমের যাত্রা শুরু করি। দিন গত হওয়ার সাথে সাথে আপনাদের সকলের সম্মিলিত সহযোগিতায় আমাদের কর্ম-পরিসর বড় হয়েছে, সকলকে ধন্যবাদ। করোনাকালীন সময়ে এর ব্যাপ্তি আরও বাড়াতে আমরা দোহার, নবাবগঞ্জ এবং মানিকগঞ্জ জেলার একাংশ নিয়ে সম্মিলিত প্লাটফর্ম গঠন করি। আমাদের কোনো কমিটি নাই, সভাপতি নাই, সেক্রেটারি নাই। মিটিং, মিছিল, মারামারি, হাঙ্গামা নাই। নাই। সবাই একরকমের ভলান্টিয়ার। সাদামাটা ভাব। কথার চেয়ে কাজ বেশি করায় আমাদের মনোযোগ। আমাদের একজন প্রধান উপদেষ্টা, একজন এডমিন, একজন প্রধান সঞ্চালক, একজন মডারেটর, একজন টেকনিক্যাল এডভাইজর এরকম কয়েকজন ডেডিকেডেট লোকজন মিলে সমাজের জন্য মঙ্গলকর কিছু কাজকর্মে আপনাদের মতো বিজ্ঞজনকে সম্পৃক্ত করাই আমাদের মূল কাজ। পুরোনো পোস্টগুলোতে চোখ রাখলে আমাদের কাজকর্ম সম্পর্কে আরেকটু বিস্তারিত জানা যাবে। সকলের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ থাকলো। আপনাদের পরামর্শ ও অব্যাহত সহযোগিতা বিনীত কাম্য।
এডমিন পরিবার,
বারুয়াখালী ডট কম । সম্মিলিত প্লাটফর্ম
Email:
info@baruakhali.com
ShommilitoPlatform@gmail.com
