জিপিএ ৫ প্রাপ্ত জিনিয়াসদের মেলা, তাঁরার মেলা—

শনিবার, ২৬ আগস্ট, বিকাল ৪টায়,

ওয়েট এন্ড সি রেস্টুরেন্ট, ঘোষাইল

আলহামদু লিল্লাহ। গত ১৪ আগস্ট আমরা এবারের এসএসসিতে সফল ছাত্রছাত্রীদেরকে একটি লাইভ অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা ও অভিনন্দন জানাতে সক্ষম হয়েছি। জিপিএ ৫ প্রাপ্ত ৫ জন ছাত্রছাত্রীর সাথে তাঁদের “এইম ইন লাইফ” সম্পর্কে কথা বলেছি। তাঁরা কোথায় ভর্তি হবে, কোন সাবজেক্ট, পরিবারের ফাইনান্সিয়াল কন্ডিশন ইত্যাদি। ৫ জনের ৩ জন ডাক্তার, ১ জন ব্যাংকার, ১ জন এভিয়েশন লাইনে পড়াশোনার ইচ্ছার কথা জানিয়েছে।

আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বারুয়াখালী হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগ সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার। সাথে ছিলেন বারুয়াখালী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন স্যার, সিনিয়র শিক্ষক মঞ্জুর আলম নাহিদ স্যার, সুয়াপুর নান্নার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম তালুকদার স্যার, সিলেট সোনাপুর বাগান বাড়ীর স্বত্বাধিকারী ফারুক আহমেদ তালুকদার, জার্মান থেকে যুক্ত হয়েছিলেন তাইসির খান, মডারেটর লুৎফর রহমান ভূঁইয়া, রোকনুজ্জামান জুয়েল, ডাঃ রমেশ পত্তনদার, আব্দুল মান্নান, মাতৃজগৎ রিপোর্টার শামিম হোসেন প্রমূখ।

ওয়েট এন্ড সি রেস্টুরেন্টের পরিচালক রিপু শিকদার জানিয়েছেন এই ৩/৪ স্কুল থেকে জিপিএ ৫ প্রাপ্তদের সম্মানে তাঁর রেস্টুরেন্টে লাঞ্চ/ডিনার করাবেন। একই সাথে সুগন্ধা চাইনিজ রেস্টুরেন্ট, ওয়েস্ট ক্যাফে তাঁরাও এই আংশিকভাবে এই জিনিয়াসদেরকে একদিন আপ্যায়িত করবেন। আর সোনাপুর বাগান বাড়ীর মালিক জনাব ফারুক আহমেদ তালুকদার সিলেক্টেড দু পরিবারকে তার বাগান বাড়ীতে ভিআইপি মেহমানদারী গ্রহণ করতে আমন্ত্রণ জানিয়েছেন। এগুলো খুবই আশাব্যাঞ্জক সাড়া এবং এই প্র্যাকটিস আমাদের ছেলেমেয়েদেরকে উৎসাহিত ও পুলকিত করবে।

এছাড়া বারুয়াখালী ডট কম ও সম্মিলিত প্লাটফর্মের পক্ষ থেকে লাইভে অংশগ্রহণকারী ৫ জনকে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা উপহার হিসেবে দেয়া হচ্ছে।

আগামী শনিবার ২৬ আগস্ট বিকাল ৪টায় আমাদের এই জিনিয়াস ১২/১৪ জন জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রছাত্রীরা ঘোষাইল ওয়েট এন্ড সি রেস্টুরেন্টে এক টেবিলে বসে ডাল ভাতের আতিথেয়তা গ্রহণ করবেন। রেস্টুন্টের পরিচালক রিপু শিকদারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

শিকারীপাড়া, বারুয়াখালী ও ঘোষাইল এই তিন হাই স্কুলের সম্মানিত সভাপতি সাহেবদেরকেও এই জিনিয়াস ছেলেমেয়েদের সাথে একই টেবিলে বসে ওদেরকে উৎসাহিত করার জন্য আমন্ত্রণ জানিয়েছি। সফলতার এই ধারাবাহিকতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয়ে আমাদের ছেলেমেয়েদের জন্য এটি একটি নতুন অভিজ্ঞতা হবে।

জিপিএ ৫ প্রাপ্ত জিনিয়াস বন্ধুরা তোমরা ইতিমধ্যেই হয়তো কনফার্মড ম্যাসেজ পেয়েছো। কোন কারণে কেও বাদ পরে থাকলে কাইন্ডলী লুৎফর ভূঁইয়ার # 017 2602 0556 এই নম্বরে একটি ম্যাসেজ/কল দিয়ে কমিউনিকেশন্স করার জন্য অনুরোধ করছি।

আমাদের প্রধান সঞ্চালক শ্রদ্ধেয় শাহজাহান শিকদার ভাই জানিয়েছেন ফায়ার সার্ভিসের বিশেষ কোন ইমার্জেন্সি/জরুরৎ না থাকলে তিঁনি এই জিনিয়াসদের সাক্ষাৎ পেতে ওয়েট এন্ড সী’তে আসবেন। সাথে থাকবেন আমাদের মডারেটর লুৎফর রহমান ভূঁইয়া। আমি ইংল্যান্ড ষ্টুডিও থেকে চেষ্টা করবো অল্প সময়ের জন্য এই তারকাদেরকে লাইভে যুক্ত করার জন্য। দেশ এবং প্রবাস থেকে আপনাদেরকেও ২৬ আগস্ট শনিবার বিকাল ৪টায় আমাদের সাথে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।

এর বাইরে আমরা এবার থেকেই যাদের ফাইনান্সিয়াল সাপোর্ট প্রয়োজন এরকম ছেলেমেয়েদের জন্য ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়ার একটি ফর্মূলা/উদ্যোগ গ্রহণ করেছি যা এখন থেকে প্রতি বছরের ছেলেমেয়েদের জন্যই চলমান থাকবে ইন শা আল্লাহ। আগামী শনিবার রেস্টুরেন্টের ওই অনুষ্ঠানের একফাঁকে এ প্রক্রিয়াটি আমরা ঘোষণা করতে পারবো আশা করছি। আপনাদের মূল্যবান পরামর্শ ও সহযোগিতা বরাবরের মতোই আন্তরিক ভাবে প্রত্যাশা করছি। ধন্যবাদ।