২৬ আগস্ট ২০২৩
তাঁরার মেলা অনুষ্ঠানের কিছু ছবি এখানে সংযুক্ত হলো। ওয়েট এন্ড সি রেস্টুন্টের স্বত্বাধিকারী রিপু শিকদার এবং স্টাফ সহ সম্মানিত অতিথিবৃন্দ এবং অনুষ্ঠান সফল করতে যারাই চেষ্টা করেছে এবং লাইক মন্তব্য করে উৎসাহ দিয়েছে সকলকে ধন্যবাদ।
ছেলেমেয়েদের স্মৃতিতে এটি একটি মেমোরেবল ডে হিসেবে থাকবে আশা করি। ওরা সামনে আরও ভাল করার স্পৃহা পেয়েছে নিশ্চয়ই। অত্যন্ত্য যাদুকরী উপস্থাপনায় আমাদের প্রধান সঞ্চালক শাহজাহান শিকদার সকলের পরিচয় তুলে ধরেন এবং ছেলেমেয়েদের উপস্থিত জ্ঞান যাচাইয়ে দুএকটি করে প্রশ্ন ছুড়ে দেন। সবাই চমৎকারভাবে উত্তর দিতে সক্ষম হয়েছেন। মডারেটর লুৎফর রহমান ভূঁইয়া ছিলেন সহায়ক সঞ্চালনায়।
এটি আমাদের প্রথম আয়োজন আরও বাড়তি কিছু করার ইচ্ছা ছিল এবার পারিনি। আগামীবার থেকে ওদের হাতে সুন্দর একটি করে ক্রেস্ট তুলে দেবার ইচ্ছা রাখছি। দাউদপুর হাই + সংকরদিয়া গার্লস+ খানেপুর+ বান্দুরা + তুইতাল স্কুলকে সম্পৃক্ত করতে পারলে ভাল লাগবে। পাশাপাশি এসএসসি + এইচএসসি + যারাই ক্যারিয়ারে ভাল করবে অন্যের উৎসাহ বাড়াতে তাঁদেরকে প্রেজেন্ট করতে চেষ্টা করবো ইন শা আল্লাহ।













