প্রকৃতির সুন্দর ফটু তুলে পাঠান। আপনার নাম ধাম, ফটুর লোকেশন এবং তারিখ উল্লেখ করুন। পছন্দ হলে প্রকাশ করবো। বেশি পছন্দ হলে বই উপহার দেবো। লেটস ডু ক্লিক ক্লিক।
প্রকৃতির কাছাকাছি গেলেই মন ভাল হয়। ফ্রেশ নিঃশ্বাসে সতেজতার অপূর্ব গন্ধ পাই। প্রকৃতির মধ্যে কোন জেলাসি/অহংকার নাই। হাজার রকমের ছোট বড় গাছপালা কীভাবে একে অপরকে জড়িয়ে ধরে বছরের পর বছর নিজ নিজ গড়নে বড় হয়, ডালপালার প্রসার ঘটায় কোন দাঙ্গা হাঙ্গামা নাই। প্রকৃতির অপার সৌন্দর্যের সাথে আমাদের অনুভূতির একটা চমৎকার যোগসূত্র আছে। আলহামদু লিল্লাহ।

