বারুয়াখালী ডট কম আয়োজনে

বই বিতরণ পর্ব 2021

থালাবাটির পরিবর্তে বিভিন্ন অনুষ্ঠানে প্রিয়জনকে উপহার দিন অতি মূল্যবান সম্পদ বই। একটি বই পারে আপনার হৃদয়ের হাজারটি চোখ খুলে দিতে।

সাহিত্য চর্চায় স্থানীয় লেখকদের উৎসাহিত করতে বারুয়াখালী ডটকমের একটি কাব্যিক উদ্যোগ।

সেই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও একুশে বইমেলায় সম্মিলিত কবিতা বই ৩ ও অচিন্ত্য ভট্টাচার্য স্যারের এখনো নেভেনি সূর্য প্রকাশ হয়েছে সম্মিলিত কবিতা বইটি এবারে সম্পাদনা রয়েছেন জনাব আফসার উদ্দিন ও মোঃ শাহজাহান শিকদার। সম্মিলিত কবিতা বই ও অচিন্ত্য ভট্টাচার্য স্যারের এখনো নেভেনি সূর্য এই দুটি বই উপহার/ পুরস্কার হিসাবে প্রতি বছরের ন্যায় এবারও বারুয়াখালী গ্রামের কৃতী সন্তান দোহার নবাবগঞ্জ কলেজের ছাত্র সংসদ এর সাবেক দুই বারের জি এস জনাব বুলবুল ভূঁইয়া বর্তমান আমেরিকা প্রবাসী তিনি 5000 টাকার বই আমাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন স্কুল-কলেজে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। প্রতি বছরের ন্যায় এবারও বারুয়াখালী ডট কম এর সঙ্গে থাকার জন্য অত্র সংগঠনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি।