মন কাঁপে না কোন পাপে?

—এম রহমান তারেক

ভূমিকম্পে

দেশ কাঁপে

মন কাঁপে না

কোন পাপে?

এই যে তুমি

সকাল বিকাল

অহংকারে

আত্নহারা

দেখেছো কি

ভূমিকম্পে

লক্ষ মানুষ

সর্বহারা?

পাথর চাপা

লাশের সারি

প্রাণ বাঁচানোর

আহাজারি।

তোমার অন্তরে কি

দাগ কাটে?

প্রভূর তরে মন ছুঁটে?

যাত্রাপথের প্রস্তুতি কি?

কোথায় আছো?

কোন ঘাটে?

ভূমিকম্পে

দেশ কাঁপে

তোমার মন কাঁপে না

কোন পাপে?